রাজধানীতে রাতে ৫ গাড়িতে আগুন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে অন্তত পাঁচটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যার পর থেকে রাত ১০ টা নাগাদ এসব গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে কয়েকটির আগুন স্থানীয় লোকজন নিভিয়ে ফেলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েকটির আগুন নেভায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে রামপুরা টিভি ভবনের সামনের একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পর রামপুরা কাঁচাবাজার এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা সোয়া সাতটার দিকে কমলাপুর টিটিপাড়া কলোনির সামনে একুশে পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে গাবতলী বাস টার্মিনালে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া হয়। রাত নয়টার দিকে মালিবাগ আবুল হোটেলের সামনে বন্ধু পরিবহনের একটি মিনি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।