নিউ ইয়র্কে এক ভদ্রলোক অদ্ভুত কান্ড ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছেন। সম্প্রতি তিনি তার বাড়িটি ভাঙার কাজ শুরু করেছিলেন স্ত্রীকে ভেতরে রেখেই! স্ত্রী জানতেনও না যে স্বামী বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশ একথা জানিয়েছে। ওই ভদ্রলোকের স্ত্রী পুলিশকে ফোন করার পর পুলিশ এসে দেখে এক্সক্যাভেটার দিয়ে বাড়ি ভাঙার কাজ চলছে। পুলিশ আরো জানায়, ওই বাড়ির মালিকানা স্বামী স্ত্রীর উভয়ের। কিন্তু স্বামী এককভাবে এই সিদ্ধান্ত নেন। পুলিশের জেরার জবাবে স্বামী জানিয়েছেন বাড়ির ফাউন্ডেশনটি ভালো ছিল না তাই তিনি সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন। স্ত্রীকে জানানটি কেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে জানাতে মনে ছিল না! -ইউএসনিউজ