কুমিল্লার দাউদকান্দি উপজেলায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সোলেমান উদ্দিন জিসান লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার লতিকপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, কুমিল্লার দাউদকান্দিতে গভীর রাতে র্যাবের একটি তল্লাশি চৌকিতে একটি মটরসাইকেলের আরোহীকে থামতে সঙ্কেত দেয়া হয়। কিন্তু তা উপেক্ষা করে এগিয়ে গেলে র্যাব সদস্যরা ধাওয়া করে। এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে সেখানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
আরো জানা গেছে, জিসান ওই এলাকার সন্ত্রাসী গোষ্ঠী ‘জিসান বাহিনী’র প্রধান। তিনি ছাত্রদলের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক।