পাকিস্তানে নিষিদ্ধ অক্ষয় কুমারের 'বেবি'

 
পাকিস্তানের সেন্সর বোর্ড অক্ষয় কুমার অভিনীত 'বেবি'র প্রদর্শন নিষিদ্ধ করেছে। ছবিটিতে এক জন গোয়েন্দা চরিত্রে অক্ষয় কুমারকে একজন দুর্ধর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযান পরিচালানা করতে দেখা যাবে।
পাকিস্তানে ছবিটির নিষিদ্ধের কারণ হিসেবে দৈনিক ডনে প্রকাশিত খবরে বলা হয়েছে, 'ছবিটিতে মুসলমানদেরকে হেয় করার কারণে ইসলামাবাদের সেন্সরবোর্ড ছবিটির প্রদর্শনী নিষিদ্ধ করেছে। ছবিটির খল চরিত্রগুলোর জন্য মুসলমান নাম ব্যবহার করা হয়েছে। এছাড়াও সিডি বা ডিভিডিতে ছবিটির বিপণনও নিষিদ্ধ করা হয়েছে।'
এর আগে অ্যাকশন থ্রিলারধর্মী ছবি 'বেবি' নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে ছবিটির পরিচালক বলেছিলেন, 'পাকিস্তানের তিন জন অভিনেতাকে সিনেমাটিতে দেখা যাবে। তারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন। সন্ত্রাসবাদের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। আমরা বিশ্বাস করি ধর্ম আর দেশ দুটি পৃথক বিষয়।'
২৩ জানুয়ারি পাকিস্তানে 'বেবি'র মুক্তি পাওয়ার কথা ছিল। করাচীর যেসব প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনীর কথা ছিল সেসব প্রেক্ষাগৃহের ওয়েবসাইট থেকে ছবিটির শিডিউল সরিয়ে ফেলা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া