ট্রাকে পেট্রোল বোমা: এবারও চালক হেলপার দগ্ধ

বগুড়ায় আবারও ট্রাক পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সোয়া ৮টার শহরের চারমাথার কাছে এই ঘটনা ঘটে। সেখানে দুর্বৃত্তরা একটি চলন্ত ট্রাকে পেট্রোল বোমা মারে । এতে ওই ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হন।
 
মারাত্মক আহত অবস্থায় ওই দু’জনকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ট্রাক চালক মাসুদ (৩৫) ও হেলপার জাহাঙ্গীর (৩০)। এদের মধ্যে হেলপার জাহাঙ্গীরের অবস্থা সংকটাপন্ন।
 
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা স্বীকার করে জানান , খালি ট্রাকটি বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মেদ স্টেশন থেকে বগুড়ার চারমাথা হয়ে কাহালুর দিকে ফিরছিল। এক পর্যায়ে ট্রাকটি চারমাথা থেকে ৫০০ গজ উত্তরে একটি হোটেলের সামনে আসার পর পরই দুর্বৃত্তরা সেটিকে টার্গেট করেপেট্রোল বোমাটি ছুড়ে মারে ।