মিরপুরে চালকের সহায়তায় বাসে আগুন!

রাজধানীর মিরপুর সনি সিনেমা হল সংলগ্ন এলাকা। রাত তখন ৭টা ৫২ মিনিট। মিরপুর-গুলিস্তান রুটের প্রজাপতি পরিবহনের একটি বাস এসে থামে। সিংহভাগ যাত্রী নেমে যায়। পাশাপাশি অন্যান্য পরিবহনের চারটি বাস এসে একই স্থানে থামে, যাত্রী নামিয়ে বাসগুলো যথারিতি চলে যায়।  কিন্তু তখনও দাঁড়িয়ে প্রজাপতি পরিবহনের বাসটি। এক সময় বাস্তার পাশে ময়লার স্তূপের নীচ থেকে গান পাউডারের পোটলা বের করে এক যুবক। বয়স ১৮ থেকে ২০ এর মধ্যে। গান পাউডারের পোটলা নিয়ে ঐ যুবক উঠে পড়ে বাসে। চালক সঙ্গে সঙ্গে নেমে যায়। ঐ যুবক গান পাউডার ছড়িয়ে  আগুন দিয়ে দ্রুত নেমে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা বাসে আগুন ধরে যায়। এ দৃশ্য ধরা পড়ে মিরপুর থানা পুলিশের নিয়ন্ত্রিত একটি সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি গত বৃহস্পতিবার রাতের।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গান পাউডার বাসের ভেতর ছিটানোর পরপরই বাকি যাত্রীরা নিরাপদে নামতে সক্ষম হয়। আর ঘটনাস্থলে ঐ যুবকের অবস্থান প্রায় আধা ঘন্টা ধরে। ময়লার স্তূপের কাছে পায়চারি করছিল। তার অবস্থানের সময় বেশ কিছু বাস এসে ঘটনাস্থলে থামে। কিন্তু কোন বাসকেই সে টার্গেট করেনি।
ফুটেজ সম্পর্কে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন বলেন, ফুটেজ থেকে তিনি অনেকটা নিশ্চিত হয়েছেন, এ অগ্নিসংযোগের ঘটনায় বাসের চালক জড়িত। কারণ যাত্রী নামানোর পর ঐ স্থানে তার অপেক্ষা করার বিষয়টি রহস্যজনক বলেই মনে হচ্ছে। ঘটনার পর চালককে পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করা গেলেই গোটা বিষয় পরিষ্কার হবে। পাশাপাশি অগ্নিসংযোগকারী যুবককেও ধরার জন্য অভিযান চলছে।

চালক কেন সহায়তা করবে —এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মালিকের সঙ্গে কোন মতবিরোধ থাকতে পারে। এ কারণে প্রতিশোধ নিতেই এমনটা করে থাকতে পারে।

মিরপুরে চালকের সহায়তায় বাসে আগুন!
সিসিটিভিতে নাশকতার দৃশ্য
বিশেষ প্রতিনিধি