নাভারনের পল্লীতে আওয়ামী লীগ কর্মী খুন, আটক ১

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারনের পল্লীতে হুমায়ুন কবীর (৩৮) নামে এক যুবকের লাশ শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। হুমায়ুন কবীর  নাভারন  কুন্দিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
এদিকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বাবলু নামে একজনকে আটক করেছে।
ঝিকরগাছা থানার নাভারন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিহতের ভাই রুস্তম আলী জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে হুমায়ুন পাঁচপোতা বাজারে যান। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার পুলিশ পাঁচপোতা গ্রাম থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে হুমায়ুন কবিরের লাশ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।