গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় কাদের সিনথেটিকের স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে শনিবার সকাল সোয়া সাতটার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানায় নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত তা উপরে ছড়িয়ে পড়ে। এসময় কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
জয়দেবপুর, কালিয়াকৈর, ইপিজেড ও টঙ্গী ফায়ার সার্ভিসের মোট ১৬টি ইউনিট প্রায় সাড়ে সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাত্ক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।