বিহারে আদালতে বোমা বিস্ফোরণ, নিহত ২

 
বিহারের ভোজপুর জেলার আরার আদালত চত্বরে বিস্ফরণে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৭ জন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় এঘটনা ঘটে। বিস্ফরণে এক নারী ও পুলিশ মারা গেছে। পুলিশ মনে করছে, মারা যাওয়া ওই নারীই আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। খবর ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রবিবার ভারত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। কড়া নিরাপত্তার মধ্যেই এই বিস্ফোরণ ঘটল।
 
তার এ সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ভারত সরকার। প্রজাতন্ত্র দিবসের আগে দেশের বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে হাই এ্যালার্ট। তারই মধ্যে এ বিস্ফোরণে নড়েচড়ে বসেছে প্রশাসন।