দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলারর হাবিবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জহুরুল ইসলাম ও সোহাগ।
পাবর্তীপুর থানা সূত্রে জানা গেছে, সকালে সাঁওতাল ও বাঙালি জনগোষ্ঠীর লোকজন তীর-ধনুকসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জহুরুল ও সোহাগ নিহত হয়েছেন।