‘মা কাঁদছে জ্বলছে দেশ, ঘুরে দাঁড়াও বাংলাদেশ’

নাশকতাকারীদের ধরতে র‌্যাবের ৮ পুরস্কার

 
 
‘মা কাঁদছে জ্বলছে দেশ, ঘুরে দাঁড়াও বাংলাদেশ’- এই স্লোগান নিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে নাশকতাকারীদের বিরুদ্ধে সাধারণ জনগণকে এগিয়ে আসার আহবান জানিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পাশাপাশি নাশকতাকারীদের ধরিয়ে দেবার জন্য জন্য আট ধরনের পুরস্কার ঘোষণা করেছে। পুরস্কার সর্বনিম্ন দশ হাজার টাকা। সবোর্চ্চ এক লাখ টাকা।
 
শনিবার র‌্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলনে পুরস্কার দেয়ার কথা জানান র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, যারা র‌্যাবকে সহায়তা করবে, তাদের পরিচয় গোপন রাখা হবে। পেট্রালবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী বা সংগঠকদের সম্পর্কে সঠিক তথ্য দিলে এবং বোমা নিক্ষেপকারীদের হাতেনাতে ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেবে র‌্যাব। এর আগে সরকারের পক্ষ থেকে নাশকতাকারীকে ধরিয়ে দেবার জন্য এক লাখ টাকা ঘোষণা করে সরকার।
 
ককটেল নিক্ষেপের পরিকল্পনাকারী বা সংগঠকদের সম্পর্কে সঠিক তথ্য দিলে ৫০ হাজার টাকা, টিভি চ্যানেলে দেখানো বোমা, পেট্রল বোমা নিক্ষেপ ও যানবাহন ভাঙচুরকারী সন্ত্রাসীদের গ্রেফতারে সাহায্য করলে ২৫ হাজার টাকা, ককটেল নিক্ষেপকারীদের হাতেনাতে গ্রেফতারে সাহায্য করলে ২৫ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।
 
পেট্রলবোমা নিক্ষেপকারীদের সম্পর্কে সঠিক তথ্য দিলে ২০  হাজার টাকা। মোবাইল কিংবা ক্যামেরায় ধারণ করা গাড়িতে বোমা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ছবি বা ভিডিও দিলে ১০ হাজার টাকা।  ককটেল নিক্ষেপকারীদের সম্পর্কে সঠিক তথ্য দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেয়া হয়।
 
পুরস্কার ঘোষণার ব্যাখ্যা দিয়ে র‌্যাব মহা-পরিচালক বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে এসব কর্মকাণ্ড যারা করছেন তাদের বিরুদ্ধে বৃহত্ ঐক্যের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে সামাজিক অংশগ্রহণও জরুরি।