পুলিশ শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক সংগঠনের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতার করে। এই গ্রেফতারের প্রতিবাদে রবিবার চুয়াডাঙ্গা জেলায় সকাল-সন্ধা হরতাল আহ্বান করা হয়েছে।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে শনিবার বেলা ১০টা ৫০ মিনিটে তার জেলা শহরের বুজরুকগড়গড়ির বাড়ির সম্মূখ থেকে গ্রেফতার করে।
পুলিশ সুপার রশীদুল হাসান বলেন, পুলিশ পিকআপ ভ্যানে বোমা হামলা মামলার সন্দিগ্ধ আসামি এবং সরকার ও রাষ্ট্র বিরোধী ধবংসাত্মক কার্যকলাপের পরিকল্পলা-সহযোগিতাকারী হিসেবে এই গ্রেফতার করা হয়েছে।
এদিকে, গ্রেফতারের প্রতিবাদে সংগঠনের জেলা যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার উল্লেখিত হরতাল আহ্বানের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।