মদনে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

 
নেত্রকোনার জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দরিবিন্নি গ্রামে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে দুই জন  নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৫ জন।  এরা দ’জন হচ্ছে লিটন (৩৫) এবং আনচু মিয়া (৪০)। আহতদের অনেককেই মদন হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে এঘটনা ঘটে।
 পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, দরিবিন্নি গ্রামের বাবলু মিয়া এবং ফজলু মিয়ার বাসাবাড়ি পাশাপাশি। তাদের মধ্যে দীর্ঘদিন যাবত্ জমি নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে দুপুরে তাদের মধ্যে প্রথমে  কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লিটন ও আনচু মিয়া ঘটনাস্থলেই নিহত হয় এবং উভয় পক্ষের ৩৫ জন আহত হয়। এই দুই বাড়ির লোকজন পলাতক।