ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদে লন্ডন থেকে মালয়েশিয়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বাদ জোহর মালয়েশিয়ার জাতীয় মসজিদ নাগারায় আরাফাত রহমানের প্রথম জানাজা হবে। তারপর তার মরদেহ বাংলাদেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার শনিবার এ তথ্য জানিয়েছেন।