গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মী গ্রেফতার



গাইবান্ধায় নাশকতা মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করে করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, নাশকতা ও বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে জেলা সদরসহ ছয় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩২ জনকে গ্রেফতার করা হয়। তারা সবাই বিএনপি ও জামায়াত-শিবিরের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী বলে জানান তিনি।