সদরঘাটে লঞ্চে আগুন

 
 
রাজধানীর সদরঘাটে টিপু-৬ নামের একটি লঞ্চে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে পিরোজপুরে ভান্ডারিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল লঞ্চটির। কিন্তু ঠিক এর আগ মুহূর্তে লঞ্চটির তিন তলায় আগুনের সূত্রপাত হয়। পরে উপস্থিত লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনে কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।