প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে পুড়িয়ে মানুষ হত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, কোন ইস্যু ছাড়া আন্দোলনের নামে নৃশংশভাবে আপনারা পুড়িয়ে নারী শিশু, ট্রাক চালক, চালকের সহকারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হত্যা করছেন। নারী শিশু, যুবক কেউই আপনাদের আগুনে দগ্ধ হতে বাদ নেই। বাসে, ট্রাক ও যানবাহনে আগুন দিয়ে আপনারা অসংখ্য মায়ের কোল খালি করে দিয়েছে। আগুনে হত্যা ও দগ্ধের শিকার পরিবারে আহাকার চলছে। অপনার সুমতি হোক। পুড়িয়ে মানুষ হত্যা বন্ধ করুন।
শনিবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের টুিঙ্গপাড়া উপজেলার পাটগাতীতে মধুমতি নদীর ওপর নির্মিত শেখ লুৎফর রহমান সেতু উদ্বোধন ও কাশিয়ানী উপজেলার কালনা পয়েন্টে একই নদীর ওপর কালনা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপনসহ চারটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় নব নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল¬াহ, সাবেকমন্ত্রী মোজাম্মেল হোসেন, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, নড়াইল জেলা পরিষদের প্রশাসক সুভাষ চন্দ্র বোস, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, পিরোজপুরের জেলা প্রশাসক এ.কে.এম শামিম হাসান, বাগেরহাটের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, নড়াইলের জেলা প্রশাসক আব্দুল গাফ্ফার খান প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল আব্দুল¬াহিল করিম, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আলী, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম ভূঁইয়া, তত্ত¡বধায়ক প্রকৌশলী মোঃ ইকবাল, নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার বসু, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি রাজা মিয়া বাটু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, আওয়ামী লীগ নেতা এস এম আক্কাস আলী, এম. বদরুল আলম বদর, শেখ মোহাম্মদ ইউসুফ আলী, কাজী লিয়াকত আলী লেকু, এ্যাড. সুভাষ চন্দ্র জয়ধর, এস.এম হুময়ায়ূন কবির,টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক সোলায়মান বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, মুজিবুর রহমান হাওলাদার,পৌর মেয়র মোঃ রেজাউল হক সিকদার রাজু, মোঃ ইলিয়াস হোসেন, এইচ.এম অহেদুল হকসহ গোপালগঞ্জ, নড়াইল, পিরোজপুর, বাগেরহাটের প্রশাসনের পদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।