নেত্রকোনার পূর্বধলায় তাজুল ইসলাম (৩০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিখোঁজের ৭দিন পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সেহলা দারুল উলুম মাদ্রাসার পেছনের একটি পরিত্যাক্ত পুকুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত তাজুল ইসলাম গত ১৭ জানুয়ারি বাড়ি থেকে মাদ্রাসায় গিয়ে রাতে আর ফিরে আসেন নি। পরে শনিবার বিকেলে মাদ্রাসার পেছনে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। তবে তার পরিবার দাবি করেছে, গত ৭ মাস আগে তার বাবার মৃত্যুর পর তিনি কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক রকিবুর রহমান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশটি অর্ধগলিত হওয়ায় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায় নি।