শনিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সুখিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই যাত্রী অগ্নিদগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধ দুজনের নাম হানিফ (২৭) ও মামুন (২৮)। তাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, মহাখালি থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়া অনন্যা পরিবহনের একটি বাসে সুখিয়া এলাকায় দুর্বৃত্তরা কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। ঘটনার পর পরই যাত্রীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
কিশোরগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন আহতদের অবস্থা আশংকামুক্ত।