প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার ধন্যবাদ

শনিবার রাতে ‘ঘুম থেকে জেগে’ খালেদা জিয়া জানতে পারেন প্রধানমন্ত্রী তাকে সমবেদনা জানাতে এসেছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বলে তাঁর প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, খালেদা জিয়া শোকার্ত ও অসুস্থ। তিনি মানসিক ও শারীরিকভাবে বিপর্যয়ের মধ্যে আছেন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। ঘুম থেকে জেগে যখন তিনি জানলেন প্রধানমন্ত্রী এসেছিলেন, তখন তিনি তাঁকে আসার জন্য ধন্যবাদ জানান।
মারুফ কামাল বলেন, খালেদা জিয়া তাঁদের বলেছেন, এরপর যখনই প্রধানমন্ত্রী আসতে চাইবেন তখনই তাঁকে স্বাগত জানানো হবে।