প্রতিবছরের ন্যায় এবারো শান্তিনগরস্থ গোল্ডেন এরা কিডস স্কুল ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গোল্ডেন এরার সাথে অংশগ্রহণ করে লিটল মাস্টার স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী বর্ণিল বর্ণ ও ফেস্টুন হাতে প্রভাতফেরিতে অংশ নেয়। প্রভাতফেরি শেষে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক সুব্রত বাড়ৈ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত শিশু সংগঠন জোটের সাধারণ সম্পাদক মসলেহ উদ্দিন খান মজলিস, ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ডা. এমএ মুক্তাদীর, শিশু বিশেষজ্ঞ ডা. মো. মনজুরুল করিম ও অ্যাডভোকেট পূরনীন্দু বিকাশ দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসেল আহমেদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট ছোট শিক্ষার্থীদের অংশগ্রহণে একুশের গান, ছড়া ও কবিতার নান্দনিক উপস্থাপনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।