আরাফাত রহমান কোকোর মরদেহ আনতে মালয়েশিয়া গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার। রবিবার খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
গুলশান কার্যালয় থেকে জানানো হয়েছে, শামীম এস্কান্দারসহ আরো কয়েকজন শনিবার রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন।
এর আগে মালয়েশিয়ায় থাকা আরাফাত রহমান কোকো শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।