রাষ্ট্রপতি আবদুল হামিদ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে রিয়াদে রয়্যাল প্রটোকল কোর্টে প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার সন্ধ্যায় তিনি শ্রদ্ধা নিবেদন করেন বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম। খবর: বাসসের।
এছাড়া রাষ্ট্রপতি নতুন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সৌদি আরবের নতুন বাদশাহ হওয়ায় তাকে অভিনন্দন জানান।
এর আগে দিনের প্রথমভাগে রাষ্ট্রপতি প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের প্রতি শ্রদ্ধা জানাতে রিয়াদ পৌঁছেন।