জাপানের কৃষক ইউকিহিরো ইকিউচি। নিজের বাগানে মুলা চাষ করেছিলেন তিনি। কিন্তু হঠাৎ একদিন বাগানে ঢুকে তিনি অবাক হয়ে যান। কেননা, তার বাগানে মানুষের পায়ের আকৃতির একটি মুলা দেখা যাচ্ছিল। এতে পায়ের আঙুলেরও আকার রয়েছে।
মুলাটির আকার যুক্তরাষ্ট্রের ১২ নম্বর সাইজের জুতার সমান। আয়াগাওয়াতে এটি প্রদর্শিত হচ্ছে। মুলাটি লম্বায় ৩০ সেন্টিমিটার ও ওজন দেড় কেজি।
ভিন্নধর্মী এই মুলাটি ইউকিহিরো কাটার বদলে সংরক্ষণ ও প্রদর্শনের সিদ্ধান্ত নেন। সূত্র: ডেইলি মেইল।