কাওরান বাজারে বাসে ককটেল নিক্ষেপ

 
রাজধানীর কাওয়ান বাজারে একটি যাত্রীবাহী বাসে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। রবিবার সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইত্তেফাক অফিসের সামনের রাস্তায় এলে অন্যপাশ থেকে কয়েকটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। বিস্ফোরণের শব্দ পেয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।