টেকনাফে ১২ হাজার ইয়াবাসহ আটক ৮

 
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ আটজনকে আটক করেছে বিজিবি ও পুলিশ। রবিবার ভোররাত ও সকালে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ বলেন, রবিবার সকাল ১০টার দিকে পৌরসভার নাইট্যংপাড়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে জানিয়েছেন তিনি।
এছাড়া ভোর রাতে হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজারগামী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা বহনের দায়ে টেকনাফের গোদার বিল এলাকার সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে(২৮) আটক করে। পরে তার কাছ থেকে ১৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ব্যাটালিয়ানের অধিনায়ক আরো বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আতাউর রহমান খোন্দাকার বলেন, রবিবার ভোর ও সকালে হোয়াইক্যং-টেকনাফে পৃথকভাবে অভিযান চালিয়ে দুই হাজার ৬০০ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম(২৩), মোজাম্মেল হক (৪০), মো. জসিম(২২), মো. জসিম(২২), আব্দুল্লাহ(২৩), জাবেদ(২৩), ফেজ আহমদ(২৯) ও তোফাইলকে (২৩) আটক করা হয়। এসময় তাদের ব্যবহূত একটি অটোরিক্সা জব্দ করা হয়েছে।
ওসি আরো বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।