বিশ্বের প্রবীণতম স্কুলছাত্রী তিনি?

৯০ বছর বয়সে এসে জীবনে প্রথমবারের মতো স্কুলে ভর্তি হয়েছেন কেনিয়ার প্রিসিলা সিটিনেই। রিফট ভ্যালিতে তার স্কুলের প্রধান শিক্ষক বলছেন, সাবেক ধাত্রী প্রিসিলা পৃথিবীর প্রবীণতম স্কুলছাত্রী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি শুধু লিখতে এবং পড়তে শিখতে দৃঢ় প্রতিজ্ঞই নন রীতিমত স্কুল-পোশাক পরে ক্লাসে যোগ দিচ্ছেন। এমনকি অংশ নিচ্ছেন নাচের এবং শারীরিক শিক্ষার ক্লাসেও।
রিফট ভ্যালির লিডার্স ভিশন প্রিপারেটরি স্কুলের চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষে গিয়ে বিবিসির সংবাদদাতা দেখতে পান আকাশি রঙের শার্ট, লাল টাই আর সবুজ সোয়েটার পরে সহপাঠীদের সঙ্গে ক্লাসে যোগ দিয়েছেন প্রিসিলা।
সহপাঠীরা তাকে ডাকে গোগো বলে, যার অর্থ দাড়াঁয় দাদি। শুধু শিক্ষকরাই নন, সহপাঠীরা এবং অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরাও গোগোকে নিয়ে গর্বিত। এই স্কুলের শিক্ষার্থীদের তালিকায় গোগোর নাতি-নাতনিদের সাতজন সন্তানও রয়েছে।

সংবাদদাতাকে গোগো বলেন, আমি বিশ্বের শিশুদেরকে বলতে চাই, বিশেষ করে কন্যা শিশুদেরকে বলতে চাই যে শিক্ষাই তোমাদের সম্পদ। এটা অর্জন করার জন্য পেছনে ফিরে তাকিও না। সূত্র: বিবিসি।