খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিষপানে আত্মহত্যা করেছে শিল্পী আক্তার (২৫) নামে এক গৃহবধূ। রবিবার সকালে শ্বাশুড়ির সাথে বাকবিতণ্ডার জের ধরেই ওই গৃহবধূ আতœহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, নিহত গৃহবধূ উপজেলার সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মৃত তৈয়ব আলীর পুত্র দেলোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষপান করার পর সকাল সাড়ে নয়টার দিকে স্বামী দেলোয়ার হোসেন তাকে মুমূর্ষু অবস্থায় পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. বিদুর্শী চাকমা ও ডা. সাজ্জাদ হোসেন শিল্পীকে মৃত ঘোষণা করেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরেই শিল্পী আতœহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পরপরই নিহতের স্বামী ও শ্বাশুড়িকে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।