কাল বৃহত্তর চট্টগ্রামে শিবিরের সকাল সন্ধ্যা হরতাল

নগরীর কোতোয়ালী থানা জামায়াতের আমীর ফয়সাল মুহাম্মদ ইউনুস ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মুহাম্মদ তারেক হোসাইনকে গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে চট্টগ্রাম মহানগরী উত্তর ও দক্ষিণ জেলা শিবির। গতকাল রবিবার মহানগরী উত্তর ও দক্ষিণ জেলা শিবিরের প্রচার সম্পাদক যথাক্রমে কনক হাসান ও আজাদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত শনিবার রাতে তারেক হোছাইনকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ। তাকে নগরীর তুলাতলি এলাকায় হানিফ পরিবহনের বাস পোড়ানোর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে বাকলিয়া থানার ওসি মো. মহসিন ইত্তেফাককে জানান। এর আগে গত বৃহস্পতিবার নগরীর ওআর নিজাম রোড আবাসিক এলাকার একটি বাসা থেকে জামায়াত নেতা ফয়সাল মুহাম্মদ ইউনুসসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।