মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৯ কর্মী-সমর্থক আটক



২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে নাশকতার আশংকায় মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত বিএনপি-জামায়াতের নয়জন কর্মী-সমর্থকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে গাংনী থানা ২ ও মুজিবনগর থানা ৭ জনকে আটক করে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন নয়জনকে আটক করা হয়েছে। কার্যবিধির ১৫১ ধারায় তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।