অবৈধভাবে প্রবেশকালে ৪ বাংলাদেশি আটক

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার শ্যামনগর  উপজেলার পশ্চিম কৈখালী সীমান্ত থেকে দালালসহ চার বাংলাদেশিকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার সকালে উপজেলার পশ্চিম কৈখালী বেঁড়িবাধ সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামের সহোদর তিন ভাই আলাউদ্দীন গাজী (২৫), জহির গাজী (২২) ও সোহেল গাজী (১৯) এবং পশ্চিম কৈখালী গ্রামের দালাল জয়নাল সরদার (৪০)।
সাতক্ষীরার নীলডুমুর ৩৪ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আহাদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।