সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিংবদন্তী আর্জেন্টাইন মিডফিল্ডার হুয়ান রোমান রিকুয়েলমে।
তিনটি ভিন্ন মেয়াদে ৩৬ বছর বয়সী এই ফুটবলার বোকা জুনিয়র্সে কাটিয়েছেন। ক্যারিয়ারের শেষ সময় আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে খেলার আগে বার্সেলোনা এবং ভিয়ারেলের পক্ষে খেলেছেন। আর্জেন্টিনোস জুনিয়র্সের সাথে চুক্তির সময় শেষ হয়ে আসার আগে ১০ নম্বর জার্সিধারী এই মিডফিল্ডারের যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর কথা ছিল। কিন্তু ইএসপিএন এর সাথে এক সাক্ষাতকারে আর্জেন্টাইন এই সাবেক তারকা বুট তুলে রাখার কথা স্বীকার করে বলেছেন, ‘ফুটবল আর না খেলার সিদ্ধান্তই নিয়েছি। এখন আমি শুধুমাত্র ফুটবল ভক্ত। স্টেডিয়ামে গিয়ে সকলের সাথে ম্যাচ উপভোগ করবো। পুরো ক্যারিয়ার নিয়ে আমি দারুন সন্তুষ্ট। যতদুর সম্ভব আমি ফুটবলকে উপভোগের চেষ্টা করেছি। আশা করছি আমার সাথে আমার ভক্তরাও উপভোগ করেছে। নিজের কিছু ভাল সময় কাটানোর চেষ্টা সবসময়ই করেছি। বোকা, আর্জেন্টিনা, ভিয়ারেল, বার্সেলোনার তরুন দল এবং মূল দলের সাথে নিজেকে মানিয়ে নিয়ে সর্বাত্মক দেবার চেষ্টা করেছি। আমি এমন একজন মানুষ যে ধীরে সুস্থে চিন্তা করে কোন সিদ্ধান্ত নেয়। এখন একটি বিষয় স্পষ্ট যে ফুটবলকে বিদায় জানাতেই হচ্ছে। ছুটিতে গিয়ে পরিবার এবং বাচ্চাদের সাথে সময়টা উপভোগ করতে চাই। এখন থেকে আমার ফুটবলীয় জীবন শেষ হয়ে গেল এবং নতুন জীবন শুরু হলো। দেখা যাক এটা কিভাবে কাটে।’
বোকা জুনিয়র্সের হয়ে রিকুয়েলমে পাঁচটি লীগ শিরোপা ছাড়াও তিনটি কোপা লিবারেটেডোরেসের শিরোপা জিতেছেন। ভিয়ারেলের হয়ে দুইবার ইন্টারটোটো কাপ জিতেছেন। চারবার তিনি আর্জেন্টিার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছিলেন। এর মধ্যে ২০০০ সালে প্রথমবার এবং ২০১১ সালে শেষবার তিনি এই কৃতিত্ব অর্জন