সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সার্জেন্ট নিহত, আহত ৫

সীতাকুণ্ডে কাভার্ড কাভার্ডভ্যান ও পুলিশ-বহনকারী-পিকাপের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক জন সার্জেন্ট নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
জানা গেছে, গত সোমবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাট এলাকায় চট্টগ্রামমুখি একটি কাভার্ড ভ্যানের সাথে পুলিশকে বহনকারী পিকাপটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে পুলিশ সার্জেন্ট কবির হোসেন (৩৬) ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হয়েছেন কনস্টেবল রাজু আহম্মেদ,সঞ্জিত,আলী আহম্মদ,সিন্ধু চাকমা, পিকআপ ভ্যানের চালক কনেস্টাবল রফিকুল ইসলাম।