চুইংগাম চিবিয়ে আলোচনায় ওবামা

 
ভারতের প্রজাতন্ত্র দিবসে সোমবারের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে চুইংগাম চিবিয়ে আলোচনায় এসেছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বারাক ওবামার চুইংগাম চিবানোর দৃশ্যটি কিছু ব্যক্তি ক্যামেরাবন্দী করেন। এরপর সেটি টুইটারে পোস্ট করেন তারা। সেখানে দেখা গেছে, মোদি ওবামাকে কিছু একটা ব্যাখ্যা করার চেষ্টা করছেন। এসময় ওবামা মুখ থেকে তার হাত চুইংগামটি বের করছিলেন।

তবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে চুইংগাম চিবানোর ঘটনা বারাক ওবামার জন্য নতুন নয়। এর আগেও তাকে বিভিন্ন অনুষ্ঠানে চুইংগাম চিবাতে দেখা গেছে।