স্বপ্ন ছিল ছেলের সঙ্গেই কাটিয়ে দেবেন বাকি জীবন। ভরসা করে বাড়ি বিক্রির সব টাকা তুলে দিয়েছিলেন ছেলের হাতে। কিন্তু মায়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে ছেলে। ঠাঁই হয়নি ছেলের সংসারে। কাটোয়ার সাহেববাগানের উমা দাসের আশ্রয় এখন ফুটপাথ।
কাটোয়ার সাহেববাগানের বাসিন্দা উমা দাস। লরিচালক স্বামীর স্বল্প রোজগারে এক ছেলে ও মেয়েকে মানুষ করার কাজে কোনও কমতি রাখেননি উমা দেবী। স্বামীর মৃত্যুর পর সংসারের জোয়াল নিজের কাঁধে তুলে নেন তিনি। ছেলে কলকাতায় বেসরকারি সংস্থার কর্মী। মেয়ের বিয়ে দেয়ার পর বাড়ি বিক্রি করে সব টাকা ছেলের হাতে তুলে দেন উমা দেবী। স্বপ্ন ছিল ছেলের সঙ্গে কলকাতায় বাকী জীবনটা কাটিয়ে দেবেন। কিন্তু চার মাসের মধ্যেই স্বপ্ন ভেঙে খানখান। টাকা পয়সা হাতিয়ে নিয়ে মাকে ফ্ল্যাট থেকে বের করে দেয় ছেলে।
উমা দাসের মাথার ওপর ছাদ নেই। হিম ঠান্ডায় ঘুরে বেড়ান পথে পথে। খাবার জোটে চেয়েচিন্তে। কখনও জোটে একবেলা। কখনও আবার তাও না। খবর জি নিউজ।