শিরোপা লড়াইয়ে আরও এগিয়ে গেল জুভেন্টাস

 
 
কিয়েভোকে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়েছে জুভেন্টাস। রবিবার ঘরের মাঠে ২-০ গোলে জিতেছে তারা।
 
ইউভেন্তুস স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ৬০তম মিনিটে আর্জেন্টিনার স্ট্রাইকার কার্লোস তেভেজের সাহায্যে দলকে এগিয়ে দেন ফরাসি মিডফিল্ডার পল পোগবা। ১৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সুইস ডিফেন্ডার স্তেফান লিখটস্টাইনার।
 
 
ইতালির শীর্ষ লিগ সেরি আয় এই জয়ে শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট বেড়ে হলো ২০ ম্যাচে ৪৯। সমান ম্যাচে ইন্টারের পয়েন্ট ২৬।