নগরীতে র্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে তিন নারীসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। রবিবার রাত ৮টার দিকে নগরীর মেহেরচণ্ডি উত্তরপাড়া থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- নগরীর দক্ষিণ নওদাপাড়ার মানিক (৩০), চণ্ডিপুরের আসলাম উদ্দিন (৪৫), বুধপাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী রেজিয়া বেগম (৪৫), সফুরার সোহেল রানার স্ত্রী মাহমুদা খাতুন সাকি (৩০) ও চারঘাটের আজাহার উদ্দিনের মেয়ে বিউটি আক্তার বেবী (৪৯)। আটকের সময় তাদের কাছে র্যাবের পোশাক পাওয়া গেছে বলে সিনিয়র এএসপি ড. মীর্জা গোলাম সারোয়ার জানান। এ ঘটনায় নগরীর মতিহার থানায় মামলার পর তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।