সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপের টিকেট রবিবার থেকে বিক্রি শুরু হয়েছে। আর বুধবার থেকে ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপের টিকেট বিক্রি শুরু হচ্ছে। গ্রুপ পর্বে গ্যালারি টিকেটের মূল্য ৫০ ও ভিআইপি টিকেটের মূল্য ১০০ টাকা।
নকআউট পর্বে গ্যালারি টিকেটের মূল্য ৮০ টাকা ও ভিআইপি টিকিটের মূল্য ১৫০ টাকা। কর্পোরেট টিকেট মূল্য ৫০০ টাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।