অমিতাভ বচ্চনের ভারতরত্ন পাওয়া উচিত : মমতা

 
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, অভিনেতা অমিতাভ বচ্চন একজন কিংবদন্তি। তিনি পদ্মবিভূষণ নয় বরং ভারতরত্ন পাওয়ার যোগ্য।
সোমবার তার ফেসবুক ও টুইটারে তিনি বলেন, পদ্মবিভূষণ তার জন্য যথেষ্ট নয়, তাকে ভারতরত্ন দেয়া উচিত।
উল্লেখ্য, ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবার অমিতাভ বচ্চন ও  দীলিপ কুমারকে পদ্মবিভূষণ সম্মাননা দেয়া হয়। খবর ইন্ডিয়া টুডে।