কোকোকে অশ্রুসিক্ত মায়ের বিদায়

 
বিএনপি চেয়ারনপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ গুলশান থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে।
বিকাল পৌনে তিনটার দিকে পরিবারের সদস্যদের দেখানোর জন্য কোকোর মরদেহ গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে অশ্রুসিক্ত নয়নে ছেলেকে শেষ বিদায় জানান খালেদা জিয়া।
 
IMG0
 
এর আগে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে তার মরদেহবাহী মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লা আল নোমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ছাড়াও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
 
IMG1
 
প্রসঙ্গত যে, গত শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে মালয়েশিয়ার বাসায় অবস্থানকালে হূদরোগে আক্রান্ত হলে কোকোকে ইউনিভার্সিটি অব মালায়া হাসপাতালে নেয়ার পথেই মারা যান।