রোনালদোর শাস্তি হওয়া উচিত: নেইমার

 
 
প্রতিপক্ষের খেলোয়াড়কে লাথি মারায় রিয়েল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর যথাযথ শাস্তি উচিত বলে মনে করেন বার্সেলোনার তারকা নেইমার। সোমবার সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
স্প্যানিশ লিগের ম্যাচে কর্দোভার ডিফেন্ডার এডিমারকে লাথি মেরে লাল কার্ড দেখেন রোনালদো। এর আগে একই ম্যাচে জোসে অ্যাঞ্জেল ক্রেসপোকে ঘুষি মারেন দিনি। তিনবারের ব্যালন ডি অর বিজয়ী রোনালদো ম্যাচে শেষে অবশ্য তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন।  রোনালদো সম্পর্কে বলতে গিয়ে নেইমার বলেছেন, খেলার মাঠে অনেক মেজাজ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এটা জিনেদিন জিদানের ক্ষেত্রেও হয়েছে, আমার ক্ষেত্রেও হতে পারে। কোনো ফুটবলারই শতভাগ শান্ত থাকতে পারেন না। আমাদেররকে অবশ্যই মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে হবে। আমি মনে করি তার  (রোনালদো) শাস্তি হওয়া উচিত।
তিনি বলেন, ম্যাচের দায়িত্বে থাকা রেফারিরা মাঠের ফুটবলারদের রক্ষা করা দায়িত্ব। বিশেষ করে যখন বড় ধরণে আক্রমণ আসে। মাঠের গুরুতর অপরাধগুলোকে অবশ্যই শাস্তি দিতে হবে। সূত্র: গোলডটকম।