টমাস বার্ডিচের কাছে হেরে অস্ট্রেলিয়ার ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন চৌদ্দটি গ্র্যান্ডস্লা বিজয়ী রাফায়েল নাদাল। মঙ্গলবার মেলবোর্নে নাদালকে হারিয়েছেন ৬-২, ৬-০, ৭-৬ (৭ /৫) ব্যবধানে হারিয়েছেন বার্ডিচ।
সেমি-ফাইনালে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে ও অস্ট্রেলীয় তারকা নিক ক্রাইগোইসের মধ্যকার লড়াইয়ে বিজয়ীর বিপক্ষে লড়বেন বার্ডিচ।
এর আগে টানা ১৭টি ম্যাচে টমাস বার্ডিচের বিপক্ষে জিতেছেন রাফায়েল নাদাল। ১৮তম ম্যাচে এসে পরাজয় মানতে হলো তাকে।
২০০৯ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন নাদাল। সূত্র: এএফপি।