হাজীগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে উপজেলার কাপাইকাপ গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়ীতে প্রতারকচক্রের কাছ থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। ৩০ থেকে ৩৩ কেজি ওজনের উদ্ধার হওয়া মূর্তিটির মূল্য আনুমানিক ২০ কোটি টাকা।
আটককৃতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের আবু জাফর (৪৮) ও কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার তাজুল ইসলাম (৪০)।
দিনভর বিষয়টি নিয়ে তোলপাড় হলে রাত নয়টার দিকে রহস্য ভেদ কর জনপ্রকাশে আসে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কুমিল্লা কাস্টমসে একটি মামলা হবে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বলেন, ‘এ বিষয়টি কুমিল্লা কাস্টমসে মামলা করবে বিজিবি।