দ্বিতীয় ম্যাচেও হারল পাকিস্তান

 
নিউজিল্যান্ড সফররত পাকিস্তান ক্রিকেট দল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে স্বাগতিকদের কাছে। এক উইকেটে হাতে থাকতেই স্বাগতিকরা তাদের লক্ষ্যে পৌঁছে যায়। এর আগের প্রস্তুতি ম্যাচটিতে ৬ উইকেটে হেরেছিল পাকিস্তান।
টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান দল ৫০ ওভার খেলে সংগ্রহ করে ২৬৭ রান। ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে সফরকারীরা। তবে মিসবাহ উল হক ও উমর আকমলের ১১৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।
জবাবে স্বাগতিকদের ইনিংসের শুরুটাও ভালো হয়নি। পেসারদের নৈপুণ্যে ৫৯ রানে ৪ ব্যাটসম্যানকে আউট করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে পাকিস্তান। কিন্তু উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল পোলার্ডের ১৫৩ রানের সাহায্যে ১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশ। সূত্র: ক্রিক ইনফো