চট্টগ্রামে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা হয়েছে। এ সময় বিএনপি নেতাদের সঙ্গে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীও।
মঙ্গলবার বাদ জোহর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম মনজুর আলম, নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম, আবু সুফিয়ান ও দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ইদ্রিছ মিয়া জানাজায় ছিলেন।