সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ভাইস চেয়ারম্যান ও এনায়েতপুর থানার বিএনপির সভাপতি লিয়াকত আলীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ শহরের এসএস রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধাদান ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।