গুগল-ফেইসবুকের প্রযুক্তিবিদরা ঢাকায় আসছেন

‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’প্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ডে’ অংশ নিতে গুগল, ফেইসবুকসহ বিশ্বখ্যাত আইটি প্রতিষ্ঠানের প্রযুক্তিবিদরা বাংলাদেশে আসছেন। এছাড়া বিশ্বখ্যাত আইটি প্রতিষ্ঠানের ৩৫ জন জ্যেষ্ঠ প্রযুক্তিবিদ বাংলাদেশে আসবেন। আইসিটি খাতে বাংলাদেশের অগ্রগতি সবার সামনে তুলে ধরতে ৯ থেকে ১২ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন বলে মঙ্গলবার সচিবালয়ে এর উপদেষ্টা পরিষদের প্রথম সভায় জানানো হয়েছে। সভায় জানানো হয়, এবারের আয়োজনে চারটি এক্সপো এবং ৩২টি সেমিনার ও কর্মশালা হবে।
ভিশন-২০২১ বাস্তবায়ন করতে ২০১৫ সালকে তথ্যপ্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ বছর বলে মনে করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পলক জানান, এবার ১১ ক্যাটাগরিতে ৪৯ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দেওয়া হবে।
এই অ্যাপসের মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ডের বিভিন্ন আয়োজনের তথ্য পাওয়া যাবে জানিয়ে পলক বলেন, অ্যাপসে জিপিএস সুবিধা দিয়ে কোন স্টলে যেতে হবে তার গাইডলাইনও পাওয়া যাবে। গুগল প্লে স্টোর থেকে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’ সার্চ দিয়ে অ্যাপসটি ডাউনলোড করা যাবে।