'মমতাদি আমি ভারতরত্নের যোগ্য নই'



ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে 'ভারতরত্ন' দেয়ার দাবি জানিয়েছিলেন। কেন্দ্র সরকারের সিদ্ধান্তেরর বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পদ্ম-বিভূষণের পরিবর্তে অমিতাভ বচ্চনকে ভারতরত্ন সম্মান দেওয়া উচিত ছিল। তারপরই শুরু হয় বিতর্ক। তবে অমিতাভ বচ্চন নিজেইএই বিতর্কে জল ঢেলে দিলেন। তিনি টুইটারে লিখেছেন, 'মমতাদি...আমি এ ধরনের সম্মানের যোগ্য নই... দেশ আমাকে যা দিয়েছে তাতেই আমি খুবই গর্বিত ও সম্মানিত বোধ করছি।'

    @MamataOfficial Mamata di .. I am not deserving of such recognition .. most humbled and honoured by what the Nation has given me ..!!

    — Amitabh Bachchan (@SrBachchan) January 27, 2015

 
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছিলেন, পদ্ম বিভূষণ সম্মান অমিতাভ বচ্চনের জন্য যথেষ্ট নয়। যথেষ্ট নয়। তিনি হলেন জীবন্ত কিংবদন্তি। পদ্ম বিভূষণ পর্যাপ্ত নয়। তাঁর ভারতরত্ন পাওয়া উচিত।

    The Padma Vibhushan to @SrBachchan not enough. Not enough. He is a legend in his lifetime. He deserves a Bharat Ratna.

    — Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2015

প্রসঙ্গত, ৭২ বছরের অমিতাভ বচ্চনকে এবছরের পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে।
সূত্র-জি নিউজ।