রাজশাহী ও রংপুর বিভাগ ও কুমিল্লায় হরতাল

রাজশাহী ও রংপুর বিভাগে আজ বুধবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ছাত্রশিবির। একই সঙ্গে কাল কুমিল্লায়ও ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
শিবিরের চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ শাখা সভাপতি আসাদুল্লাহ তুহিনকে গাড়ি চাপায় হত্যা করার অভিযোগ এনে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের পক্ষ থেকে এই হরতালের ডাক দেয়। রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতের কর্মী আল আমিন, তার স্ত্রী বিউটি বেগম ও তাদের প্রতিবেশী মৌসুমী বেগমের সন্ধানের দাবিতে রংপুর জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রংপুর বিভাগের ৮ জেলায় ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে।  সিরাজগঞ্জে সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। কুমিল্লায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা করার প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কুমিল্লায় ৩৬ ঘন্টার হরতার ডেকেছে।