বন্ধুদের আগুনে ঝলসে গেল রাশেদ

 
 
মার্বেল খেলা নিয়ে বিরোধের জের ধরে রাশেদ (২০) নামে এক তরুণের গায়ে বন্ধুরা আগুন ধরিয়ে দিলে তার মুখমন্ডল, দুই হাত ও বুকের কিছু অংশ পুড়ে গেছে। মঙ্গলবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ রাশেদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনি একটি আসবাবপত্র তৈরি কারখানার শ্রমিক।

দগ্ধ তরুণের বাবা আকিজুল ইসলাম জানান, নয়াগাঁও এলাকায় বাদশা মিয়ার স্কুলের পাশের ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকে রাশেদ। রবিবার মার্বেল খেলা নিয়ে স্থানীয় তরুণ আলামিন, বাবুসহ কয়েকজনের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। এর জের ধরে গতকাল রাত সাড়ে নয়টার দিকে তারা রাশেদকে একা পেয়ে শরীরে দাহ্য কোনো তরল ঢেলে আগুন ধরিয়ে দেয়।